৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোলাম কিবরিয়া বড় মনির কারাগারেl

admin
প্রকাশিত মে ১৫, ২০২৩
গোলাম কিবরিয়া বড় মনির কারাগারেl

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা ও বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে বিচারক মো. মাহমুদুল মহসিন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে তিনি টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। তবে, মামলার অপর আসামি গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাব আদালতে আত্মসমর্পণ করেননি।

Manual1 Ad Code

গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদী হয়ে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। মামলায় তার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়।

Manual2 Ad Code

টাঙ্গাইল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এস আকবর খান বলেন, ‘গত ১৮ এপ্রিল উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন তিনি। এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৩০ এপ্রিল বিচারপতি এম ইনায়েতুর রহিম জামিন স্থগিত করে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

Manual1 Ad Code

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া শহরের আদালত পাড়ায় নিজের বাড়ির পাশের একটি ভবনে ওই কিশোরীকে ডেকে নেন। সেখানে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে গোলাম কিবরিয়া তাকে একটি কক্ষে আটকে রাখেন। পরে তাকে ধর্ষণ করে তার আপত্তিকর ছবি তুলে রাখা হয়। বিষয়টি কাউকে না বলার জন্য গোলাম কিবরিয়া তাকে ভয়ভীতি দেখান।