১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

হত্যা মামলার প্রধান আসামী মাহফুজ মন্ডল গ্রেফতার।

admin
প্রকাশিত মে ৮, ২০২৩
হত্যা মামলার প্রধান আসামী মাহফুজ মন্ডল গ্রেফতার।

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের ধনবাড়িতে জামাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মাহফুজ মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা। রোববার বিকেলে নড়াইল জেলার নড়াগাতী থানার নলমারা এলাকায় র‌্যাব-১৪ ও র‌্যাব-৬ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাহফুজ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুমিনপুর গ্রামের ছোবহান মন্ডলের ছেলে। সোমবার দুপুরে টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার রাফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শক্রতার জের ধরে গত ২২ এপ্রিল ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন জামাল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে পরেরদিন মারা যান তিনি।

Manual7 Ad Code

এ ঘটনায় নিহত জামাল হোসেনের স্ত্রী মোছাঃ মাসুদা বেগম ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে ধনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করার নিমিত্তে ধনবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code