৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

admin
প্রকাশিত মে ১, ২০২৩
শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশের পর র্যালি অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের শতশত নেতাকর্মী।

আজ সোমবার বেলা আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

সমাবেশে কেন্দ্র করে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পল্টন এলাকা।

Manual5 Ad Code

এদিকে সমাবেশ কেন্দ্র করে সব ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Manual3 Ad Code

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

Manual7 Ad Code