১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

নোয়াখালীতে দুই উপজেলায় ২ ভুয়া চিকিৎসকের ২ লাখ টাকা জরিমানা

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৩
নোয়াখালীতে দুই উপজেলায় ২ ভুয়া চিকিৎসকের ২ লাখ টাকা জরিমানা

Manual1 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট ও সোনাইমুড়ীতে ওই দুই উপজেলায় পৃথক অভিযানে দুই ভুয়া চিকিৎসকের ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে কবিরহাটের ভুইয়ারহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা এবং সোনাইমুড়ীর ইউএনও মো. ইসমাইল হোসেন আমিশাপাড়া ইউনিয়নে ঈদগাঁ আমিন বাজারে সনদ ব্যতীত ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে তাকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কবিরহাটের ইব্রাহীম মেডিকেল হলের মালিক ফরহাদ উদ্দিন সুমন (৩৪) ও সোনাইমুড়ীর আমিশাপাড়ার ইউনিয়নের আইছপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে আবদুর রহমান (২৪)। তাদের দুজনকে একলাখ করে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে। কবিরহাটের ইউএনও ফাতিমা সুলতানা বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুপুরে ভুইয়ারহাট বাজারে অভিযান চালাই। এতে দেখা যায় ফরহাদ হোসেন সুমন ডাক্তার না হয়েও পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। পরে তাকে একলাখ টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। অন্যদিকে সোনাইমুড়ীর ইউএনও মো. ইসমাইল হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে আমিশাপাড়া ঈদগাঁ আমিন বাজারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার আবদুর রহমানকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে ডাক্তার সনদ না থাকলেও ব্যবস্থাপত্র দিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।