৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সোনাইমুড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৩
সোনাইমুড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Manual8 Ad Code

সোনাইমুড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Manual3 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো.শাহ আলম বাবু ওরফে বাবলু সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের হাজী সালে আহম্মদের ছেলে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা শহরের মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা শহরের মগবাজার এলাকায় অভিযান পরিচালনা ওয়ারেন্টভূক্ত দায়রা-২৫০/১০, জিআর-৯৮০/০৯ এর যাবজীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলুকে গ্রেফতার কা হয়। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন এলাকা থেকে পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Manual5 Ad Code