২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১৭ বছরের কারাদণ্ড

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৩
অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১৭ বছরের কারাদণ্ড

Manual7 Ad Code

অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১৭ বছরের কারাদণ্ড

Manual5 Ad Code

মোজাম্মেল হক লিটন, চাটখিল (নোয়াখালী): অস্ত্র মামলায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়রম্যানকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।দন্ডপ্রাপ্ত মো. কামাল হোসেন বেগমগঞ্জের ১২নং কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের হাজী বজলুর রহমানের ছেলে। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মাসফিকুল হক এ রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্র জানায়, আসামি কামাল হোসেনকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

Manual1 Ad Code