২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৩
ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

Manual4 Ad Code

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

স্টাপ রিপোর্টার ক্রাইম ঢাকা :রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময়ে তাদের হেফাজতে থাকা ৪ হাজার ৯৫৫ পিস ইয়াবা, ৫৮০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৭৫ বোতল ফেনসিডিল ও ৫৬ কেজি ৪১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে।

Manual1 Ad Code