১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৩
সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual1 Ad Code

 

মোঃ ফিরোজ কবির, সুন্দরগঞ্জঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের৷ হাজীপড়াস্থ একটি পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ্ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা যায়, শুক্রবার রাতে পুকুরের পানিতে ভসমান অবস্থায় আব্দুল্লাহ’র লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল্লাহ’র লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। আব্দুল্লাহ্ ঐ গ্রামের গোলজার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় বড়ির উঠানে খেলাতে গিয়ে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় গিয়ে মারা যায় আব্দুল্লাহ্।

Manual7 Ad Code

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এটিএম আজহারুল ইসলাম মুকুল পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কঞ্চিবড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইসলাম হোসেন জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code