১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নোয়াখালীতে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৩
নোয়াখালীতে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

Manual2 Ad Code

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে শিক্ষা উপকরণ বিতরণ, গাছ লাগানো ও র‌্যালিসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে নোয়াখালী জেলা শহর মাইজদীর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রথমে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Manual8 Ad Code

পরে নোয়াখালী জেলা শহরে খন্ড খন্ড র‌্যালি নিয়ে পিটিআই স্কুলের সামনে নেতাকর্মীরা জড় হন। সেখান থেকে একটি সুসজ্জিত র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আ.লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আরমান, ছাত্রলীগ নেতা রুবায়াত রহমান আরাফাত, নাজমুল হুদা বাপ্পি প্রমূখ।

Manual6 Ad Code