১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২২
সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা ও এফবিএফ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

এ উপলক্ষে গত সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও রেড ক্রিসেন্ট সোসাইটি এবং এসোড এনজিওর সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া, প্রমূখ।

Manual2 Ad Code

সভার শুরুতেই রেড ক্রিসেন্ট সোসাইটির গাইবান্ধা জেলা ম্যানেজার অমল কুমার প্রামাণিক দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বাস্তবায়নকৃত কর্মকান্ড ও চলমান কর্মকান্ডের বিবরণ পেশ করেন।

Manual6 Ad Code