২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের অভিযোগ

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২২
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের অভিযোগ

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টারঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর উত্তরার বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

Manual7 Ad Code

এদিকে একই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও তার শাজাহানপুরের বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। রাত পৌনে তিনটার দিকে তার শাহজাহানপুরের বাসায় গোয়েন্দা পুলিশের একটি দলকে পৌঁছাতে দেখা গেছে। রাত প্রায় সোয়া ৩টার দিকে মির্জা আব্বাসকে তাঁর বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।

Manual2 Ad Code

বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

এর আগে ১০ ডিসেম্বর ঢাকার কোথায় গণসমাবেশ করবে বিএনপি তা দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এরপর রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসায় বিএনপির এই বৈঠক শুরু হয় বলে জানা গেছে।