২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

শামীম-সোহেলকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২২
শামীম-সোহেলকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদেকঃ আদালতের সামনে থেকে ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে ২০ লাখ টাকা পুস্কার ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব।

Manual6 Ad Code

রবিবার দুপুরে পুরান ঢাকার আদালত এলাকায় ‘পুলিশের চোখে স্প্রে মেরে’ পালিয়ে গেছে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি।

এদিকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সীমান্তসহ সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়াও ঢাকার প্রতিটি প্রবেশ-বাহির পথে চেকপোস্ট বাড়িয়ে তল্লাশি বাড়াতে বলা হয়েছে।

Manual1 Ad Code

রবিবার দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা রেড অ্যালার্ট জারি করেছি। আমাদের পুলিশ হন্যে হয়ে তাদের খুঁজছে। আশা করি, শিগগিরই তাদের ধরতে পারব। আমরা সীমান্ত এলাকাগুলোতেও বলে দিয়েছি, তারা যেন পালিয়ে যেতে না পারে।’