৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

চাটখিলে ১কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক-১

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২২
চাটখিলে ১কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক-১

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মাদক ব্যবসায়ী লিটন ওরফে গাঁজা লিটনকে এক কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে চাটখিল থানার পুলিশ। শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাতে চাটখিল থানার পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে শংকরপুর থেকে তাকে গ্রেফতার করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের তথ্য মতে, নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন (২৯), পিতা- নুর আলম। সে খিলপাড়া ইউনিয়নের শংকরপুর পোদ্দার বাড়ীর বাসিন্দা। গ্রেফতারকৃত এ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত এলাকায় গাঁজা ইয়াবার টেবলেটসহ বিভিন্ন রকম মাদকের জমজমাট ব্যবসা করে আসছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন এ বিষয়ে জানান উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

Manual6 Ad Code