১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সূবর্নচরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২২
সূবর্নচরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছেন। নিহত জান্নাতুল ফেরদাউস জান্নাতি (৭) উপজেলার ৬ নম্বর চর আমান উল্যাহ ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া হাজী বাড়ির মো. ইউসুফের মেয়ে। সে স্থানীয় রব্বানীয় ফাজিল মাদরাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চর আমানউল্যাহ ইউপির নূরানী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার বিকেল জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে একটি মালবাহী ট্রাক সুবর্ণচর উপজেলার চরবাটার ভূঁইয়ার হাটের উদ্দেশ্যে যাত্রা করে। বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি রাস্তার পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকটি সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের নূরানী ফিলিং স্টেশনের সামনে জান্নাতিকে চাপা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে। স্থানীয় লোকজন একটি ট্রাক আটক করে। এ ব্যাপারে নিহত শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

Manual8 Ad Code