২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

দায়রা আদালতে পরীমনির জামিন দিয়েছেন আদালত

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২১
দায়রা আদালতে পরীমনির জামিন দিয়েছেন আদালত

Manual7 Ad Code

দায়রা আদালতে পরীমনির জামিন দিয়েছেন আদালত

নাসরিন আক্তার রুপা ঢাকাঃ রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) পরীমনির বিরুদ্ধে সিআইডির দেওয়া চার্জশিট আমলে নিয়ে শুনানির দিন ছিল। এদিন পরীমনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে গত ১০ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন পরীমনি। ওইদিন পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সিআইডি পুলিশের দেওয়া চার্জশিট আদালতে উপস্থাপন করা হয়। আদালত চার্জশিটটি গ্রহণ করেন। পরবর্তী বিচারের জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

Manual4 Ad Code

গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়।

Manual7 Ad Code

গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি কারামুক্ত হন।

Manual5 Ad Code

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখায় চার্জশিট জমা দেন। চার্জশিটভুক্ত অপর দুই আসামি হলেন- পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর।

Manual5 Ad Code