১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ফের চালু হচ্ছে ঢাকা-কাঠমান্ডু, ঢাকা-মদিনা-কুয়েত রুটে বিমানের ফ্লাইট

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১
ফের চালু হচ্ছে ঢাকা-কাঠমান্ডু, ঢাকা-মদিনা-কুয়েত রুটে বিমানের ফ্লাইট

Manual4 Ad Code

আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে এবং ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা ও ঢাকা-কুয়েত রুটে ফের ফ্লাইট চালানো শুরু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Manual1 Ad Code

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ অক্টোবর থেকে প্রতি শনি ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিমানের ফ্লাইট সকাল ৯টা ১৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে। আর কাঠমান্ডু থেকে প্রতি শনি ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

Manual2 Ad Code

এতে বলা হয়, আগামী ১০ অক্টোবর থেকে প্রতি রোববার ও বুধবার বিমানের ফ্লাইট ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। আর মদিনা থেকে প্রতি রোববার ও বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১০ অক্টোবর থেকে প্রতি রোববার ঢাকা থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এবং প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিমানের ফ্লাইট কুয়েতের উদ্দেশে ছেড়ে যাবে।  আর কুয়েত থেকে প্রতি সোমবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে এবং প্রতি মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

Manual4 Ad Code