৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

রাউজানে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২১
রাউজানে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

Manual2 Ad Code

রাউজানে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

নাসরিন আক্তার রুপা চট্টগ্রামঃ রাউজানে পুকুরে ডুবে অভয় দাশ নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। সে কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তপন দাশের ছেলে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে খেলতে খেলতে শিশুটি বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির সময় তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। তাকে উদ্ধার করে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

Manual1 Ad Code

ডা. মনোজ চৌধুরী সাপ্তাহিক অভিযোগ পএিকা কে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে পুকুরে ডুবে যাওয়া একটি শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code