৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় অপহরণের একমাস পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২১
বগুড়ায় অপহরণের একমাস পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার

Manual7 Ad Code

বগুড়ায় অপহরণের একমাস পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার

Manual4 Ad Code

মুহাম্মদ মতিন, স্টাফ রিপোর্টার:-বগুড়ার শেরপুরে দশম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। সোমবার ১৩ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের স্যানালপাড়াস্থ বৈকাল বাজার সংলগ্ন একটি বাসায় এই অভিযান পরিচালিত হয়। অপহরণের ঘটনায় গ্রেফতার যুবকের নাম রাকিবুল ইসলাম রাকিব (২১)। সে উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রাম পশ্চিমপাড়ার জাকির হোসেনের ছেলে। বর্তমানে শহরের স্যানালপড়ার মোহাম্মদ আহসান উল্লাহর বাসায় ভাড়া থাকেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর কাঁঠালতলা গ্রামের মেয়ে (১৬) স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীতে পড়াশোনা করেন। কিন্তু স্কুলে আসা-যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করতে থাকে বখাটে রাকিবুল ইসলাম রাকিব। এমনকি প্রেম ও বিয়ের প্রস্তাব দেয় তাকে। এতে রাজী না হওয়ায় বিগত ১৫ আগস্ট সন্ধ্যার দিকে হামছায়াপুর এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। বখাটে রাকিব বেশকয়েকজন বখাটে যুবকের সহযোগিতায় এই ঘটনাটি ঘটায়। সেই সঙ্গে দীর্ঘ একমাস বখাটে রাকিব শহরের একটি বাসায় জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে আটকে রাখে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই অপহরণ হওয়া স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ। একপর্যায়ে অভিযানের সফলতা এসেছে।অপহৃত ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি মূল অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইনের অপহরণ ও সহায়তার অপরাধে মামলা নেওয়া হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতকে বগুড়ায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Manual6 Ad Code