২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

মিথ্যা মামলা প্রতাহারের ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫
মিথ্যা মামলা প্রতাহারের ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual6 Ad Code

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভূমিহীন পরিবারের এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে নাইম মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে সম্প্রতি থানায় একটি মামলা দায়ের হয়। এতে আসামি পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বাদিকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে মারধর এবং তাদের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা দায়ের করে। এঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত ধর্ষক নাইমকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘন্টাব্যাপি এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,ভূমিহীন নেতা কামরুল ইসলাম ও খলিলুর রহমান,স্থানীয় ব্যবসায়ী আজাহার আলী, উপজেলা জাসাসের নেতা মাছুদ মিয়া,ভিকটিমের নানা,বাবা ও মাসহ অন্যান্যরা। উল্লেখ্য, উপজেলার জয়েনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে নাইম মিয়া একই গ্রামের এক কিশোরীকে জোরপুর্বক ধর্ষণ করে। এতে ওই কিশোরী অন্তঃস্বত্বা হয়ে পরে। পরে ধর্ষক নাইম ও তার পরিবার লোকজন বিবাহ করার প্রলোভন দেখায়ে ওই কিশোরীর গর্ভপাত ঘটায়। এ নিয়ে কিশোরীর মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

Manual8 Ad Code