২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বল্লমঝাড় ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫
বল্লমঝাড় ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Manual6 Ad Code

মোঃ মিঠু মিয়া

Manual7 Ad Code

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম মিয়া খারিজের জন্য প্রতি আবেদনকারীর কাছ থেকে ১১৭০ টাকা এবং খাজনা দেওয়ার ক্ষেত্রে প্রায় ৫০০০ টাকা পর্যন্ত দাবি করছেন। ফলে সেবা নিতে এসে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সেবা প্রার্থীদের অভিযোগ, সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এছাড়াও দালালচক্র এবং কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে জানতে একাধিকবার অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Manual5 Ad Code