৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

পিতার সামনে টমটমের ধাক্কায় সন্তানের মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯
পিতার সামনে টমটমের ধাক্কায় সন্তানের মৃত্যু

Manual5 Ad Code

মোঃ আবুল হাশেম লামা (বান্দরবান)আলীকদম উপজেলার রেপারপাড়া এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে টমটমের ধাক্কায় ১ম শ্রেণীর শিশু মো. মিজান উদ্দিন (৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে রেপারপাড়া এলাকার মো. আবুল হাসেম এর সন্তান। আজ বেলা ১১ টায় এই ঘটনা।

Manual1 Ad Code

শিশুটিকে লামা হাসপাতালে আনা হলে লামা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। শিশুটি রেপারপাড়া আনন্দ স্কুলের ছাত্র।

Manual6 Ad Code

শিশুর পিতা মো. আবুল হাসেম বলেন, তার সন্তান স্কুল থেকে ফিরছিল। পথে আমার বাচ্চাটা রাস্তার ওপারে দাঁড়িয়ে ছিল। রাস্তার অপর পাশের দোকানে আমি বসে ছিলাম। আমাকে দেখে সে এপাশে আসতে দৌড় দিলে বেপরোয়া গতিতে আসা টমটমটি তাকে ধাক্কা দেয়। চোখের সামনে আমার সন্তানটিকে মেরে ফেলেছে ওরা। পিতার সামনে সন্তান লাশ এই কষ্ট কত বড় তা বুঝানোর ভাষা আমার জানা নেই।