২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে পুলিশি হেফাজতে খুলনা কারাগারে আনা হয়েছে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২১
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে পুলিশি হেফাজতে খুলনা কারাগারে আনা হয়েছে

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার খুলনা:  হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে পুলিশি হেফাজতে খুলনা কারাগারে আনা হয়েছে

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তিনি খুলনা জেলা কারাগারে এসে পৌঁছান। বিষয়টি সাপ্তাহিক অভিযোগ পত্রিকাকে  নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক।

Manual6 Ad Code

তিনি জানান, সোনাডাঙ্গা থানার একটি মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে ৫ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার জন্য মামুনুল হককে খুলনা জেলা কারাগারে আনা হয়েছে।

Manual1 Ad Code

এর আগে গত ১১ মে রাতে মামুনুল হককে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল। তার বিরুদ্ধ নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধা, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলা রয়েছে।

Manual4 Ad Code

১৮ এপ্রিল দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

বাংলাদেশ ০৩, ২০২১

Manual2 Ad Code