৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরের চিরিরবন্দরে নার্সিং পড়ুয়া কলেজ ছাত্রীর আত্মহত্যা

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০২১
দিনাজপুরের চিরিরবন্দরে নার্সিং পড়ুয়া কলেজ ছাত্রীর আত্মহত্যা

Manual6 Ad Code

দিনাজপুরের চিরিরবন্দরে নার্সিং পড়ুয়া কলেজ ছাত্রীর আত্মহত্যা

Manual1 Ad Code

মোঃ জসিম উদ্দিন; স্টাফ রির্পোটার :

দিনাজপুরের চিরিরবন্দরে গলায় ওড়না পেঁচিয়ে নার্সিং পড়ুয়া এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রামের চেয়ারম্যান পাড়ায় ঘটেছে।

Manual3 Ad Code

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও চিরিরবন্দর থানা সূত্রে জানা গেছে, উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রাম চেয়ারম্যান পাড়ার আবুল কালাম আজাদের কন্যা ও দিনাজপুর আনোয়ারা নার্সিং কলেজের ১ম বর্ষের ছাত্রী ফারজানা অপি (১৭) গত ১৪ জুলাই বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে।

Manual6 Ad Code

ফারজানার বাবা বৃহস্পতিবার সকালে মেয়ের কক্ষে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিরিরবন্দর থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পোঁছে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি।