১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে না ফেরার দেশে সাবেক সাংসদ সদস্য আব্দুল মান্নান

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০২১
কালীগঞ্জে না ফেরার দেশে সাবেক সাংসদ সদস্য আব্দুল মান্নান

Manual7 Ad Code

কালীগঞ্জে না ফেরার দেশে সাবেক সাংসদ সদস্য আব্দুল মান্নান

প্রান্ত বিশ্বাস; ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

Manual7 Ad Code

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রজিউন)। মঙ্গলবার সকালে কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাস ভবনে সকাল ৭টা দিখে তিনি ইন্তেকাল করেন । তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। পারিবারিকভাবে জানানো হয়েছে মৃত্যুর আগে ডায়াবেটিস লেভেল জিরো ও গ্যাসফ্রম করেছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Manual5 Ad Code

মহরুম আবদুল মান্নানের ভাইপো কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সায়েদ কবির লিমন সাংবাদিকদের জানান ,তিনি রাজনৈতিক জীবনে ১৯৭৭ সাল থেকে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন , ১৯৯৩ সাল থেকে দুইবার কালীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন , এবং ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়া ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এলাকার বিভিন্ন স্তরের মানুষ ।

Manual2 Ad Code