১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটের নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছাবিনিময়

admin
প্রকাশিত জুলাই ২, ২০২১
গোয়াইনঘাটের নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছাবিনিময়

Manual2 Ad Code

গোয়াইনঘাটের নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছাবিনিময়

শফিকুল ইসলাম ;গোয়াইনঘাট প্রতিনিধি :

Manual6 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় গোয়াইনঘাট থানার যোগদানকৃত নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব এর সাথে বিনিময় সভা অনুষ্ঠিত।

বুধবার (৩০ জুন) সন্ধ্যায় অফিসার ইনচার্জ এর হলরুমে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিফজুর রহমান খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন এর সঞ্চালনায় মতবিনিময় সভার সংক্ষিপ্ত আলোচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি,মাদক নির্মূলে চলমান অভিযানসহ সার্বিক বিষয় নিয়ে পুলিশ বিভাগের সাথে মতামতও উঠে আসে আলাপচারিতায়।

গোয়াইনঘাটে উপজেলা মাদক নির্মূলে জিরো ট্রলারেন্সসহ জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের পরিচালিত অভিযান অব্যাহত রাখার কথা ব্যক্ত করে গোয়াইনঘাট থানার নবাগত ওসি পরিমল চন্দ্র দেব বলেন,গোয়াইনঘাট উপজেলা একটি বিশাল এরিয়া, উক্ত থানার প্রতিটি এলাকার সচেতন নাগরিকের সহযোগিতায়, গোয়াইনঘাট থানাকে একটি অপরাধ মুক্ত থানা হিসাবে গড়ে তুলার আশা ব্যক্ত করেন।

Manual5 Ad Code

এবং আপনাদের সহযোগিতা নিয়ে এই থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তায় কাজ করে যাবো। আমাদের কর্মকালীন সময়ে গোয়াইনঘাটে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পুলিশের ইতিবাচক ভূমিকাগুলো গণমাধ্যমে তুলে ধরে পুলিশ বিভাগকে উৎসাহিত করতে তারা গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান।

Manual3 Ad Code

এ সময় সাংবাদিকরা তাদের পেশাদারিত্ব বজায় রেখে পুলিশ বিভাগকে সব ধরনের সহযোগিতা করবেন বলে অভিমত ব্যক্ত করেন অফিসার ইনচার্জ ওসি পরিমল দেব।

Manual8 Ad Code

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবে এর সদস্য এম এ রহিম উদ্দিন,সদস্য মোঃ নিজাম উদ্দিন, সদস্য মোঃ সাইদুল ইসলাম, সদস্য রাশেদ আলম রাজ্জাক, সদস্য মোঃ নান্নু চৌধুরী, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য আবদুল কাদের, সদস্য মোঃ রেজওয়ান আহমেদ, সদস্য মোঃ শাহজাহান আহমেদ, সদস্য মোঃ কামরুল ইসলাম, সদস্য মোঃ সফিকুল ইসলাম ও গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়, এসআই মাসুম আহমেদ প্রমুখ