১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

admin
প্রকাশিত জুন ৫, ২০২১
সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

Manual3 Ad Code

সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

 

Manual6 Ad Code

ফুল মিয়াঃ- সুনামগঞ্জে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দিরাই-মদনপুর সড়কের গাগলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে এক যাত্রী নিহত এবং আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুন) দুপুরে এই দুঘটনা ঘটেছে।

Manual2 Ad Code

 

পুলিশ জানায়, দিরাই থেকে যাত্রীবাহী বাস (সিলেট জ-১১-০৭১৭) সিলেটেরে উদ্দেশ্যে যাবার পথে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দিরাই-মদনপুর সড়কের গাগলী গ্রামের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়।

এসময় এক যাত্রী নিহত এবং ২০ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

Manual5 Ad Code

নিহত সুজন মিয়া (২৩) ,পিতা মৃত মখলিচ মিয়া,গ্রাম মান্দাবাজ,থানা বিশ্বনাথ জেলা সিলেট এর লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে।

Manual5 Ad Code

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।