১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

জাফলংয়ে পানিতে ডুবে ৩বছরের শিশুর মৃত্যু!

admin
প্রকাশিত জুন ৩, ২০২১
জাফলংয়ে পানিতে ডুবে ৩বছরের শিশুর মৃত্যু!

Manual7 Ad Code

জাফলংয়ে পানিতে ডুবে ৩বছরের শিশুর মৃত্যু!

ইব্রাহীম আলী গোয়াইনঘাট প্রতিনিধি :

Manual2 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং তামাবিল আমস্বপ্ন বাড়ির উঠোনে খেলতে খেলতে বাড়ি লোকজনের অগোচরে পাশের বৃষ্টির জমাট বিলের পানিতে পড়ে গিয়ে পানিতে ডুবে হাবিব নামে তিন বছর বয়সী একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার(৩ জুন) ভোরের দিকে উপজেলার তামাবিল আমসপ্ন গ্রামে মৃত্যু শিশুর বাড়িতে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।

মৃত্যু শিশু হাবিব ওই এলাকার মোস্তফাক মিয়ার ছেলে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে বাড়ির উঠোনে খেলা করছিল ওই শিশু। এসময় বাড়ির অন্য লোকজনের চোখ ফাঁকি দিয়ে খেলতে খেলতে বাড়ির পাশে বম পড়ে যায় সে।

Manual2 Ad Code

পরে উঠোনে শিশুটিকে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে থাকে। একপর্যায়ে বৃষ্টির জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা।

Manual1 Ad Code

দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ৩নং পূর্ব জাফলং বিট পুলিশের (এসআই) মারুফ হাসান মুকিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।