২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ধর্ষণ মামলায় মামুনুলের কথিত দ্বিতীয় স্ত্রীর মেডিকেল টেস্ট

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২১
ধর্ষণ মামলায় মামুনুলের কথিত দ্বিতীয় স্ত্রীর মেডিকেল টেস্ট

Manual3 Ad Code

ধর্ষণ মামলায় মামুনুলের কথিত দ্বিতীয় স্ত্রীর মেডিকেল টেস্ট

 

Manual1 Ad Code

অভিযোগ ডেস্ক :: বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ‍বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। মামলা দায়েরর পর তাকে মেডিকেল টেস্টের জন্য নারায়ণগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে তাকে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, রিসোর্টকাণ্ডের পর পরিচিতদের বাসায় জোরপূর্বক আটকে রাখা হয় তাকে। এ সময় তাকে তার বাবা-মার সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি। প্রথম স্বামী শহীদুলের সঙ্গে সংসার ভাঙার মাস্টারমাইন্ডও ছিল মামুনুল।

Manual6 Ad Code

এর আগে, ১৩ এপ্রিল হেফাজত নেতা মামুনুল হক নারীসহ নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে ধরা পড়েন। তখন তিনি ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। পরে প্রথম স্ত্রী আমেনা তৈয়বার সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হয় তার। যেখানে মামুনুল বলেন, জনরোষ থেকে বাঁচতেই জান্নাত আরা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিয়েছিলেন তিনি। আসলে ওই ঝর্ণা হাফেজ শহীদুলের স্ত্রী।

Manual5 Ad Code

১৮ এপ্রিল মামুনুল গ্রেফতার হলে জিজ্ঞাসাবাদে রিসোর্টকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। পরের দুই নারীর সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্ক করেন মামুনুল। এরপর জান্নাত আরা ঝর্ণাকে মামুনুলের বোনের মোহাম্মাদপুরের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। দেওয়া হয় বাবার জিম্মায়।

Manual5 Ad Code

হেফাজত নেতা মামুনুল হক বর্তমানে দ্বিতীয় দফায় পুলিশের রিমান্ডে রয়েছেন। পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং তার ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অর্থের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ।