২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামির ৬ পলাতক আসামি গ্রেফতার

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১
দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামির ৬ পলাতক আসামি গ্রেফতার

Manual5 Ad Code

দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামির ৬ পলাতক আসামি গ্রেফতার

 

Manual2 Ad Code

 

মোঃ জসিম উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ-

Manual7 Ad Code

দিনাজপুরের বিরামপুরে নাশকতার মামলায় জামায়াতের পলাতক ৬ আসামি ও বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভূক্ত ৮ জন আসামিসহ ১৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জামায়াতের আটককৃতরা হলেন, পৌর শহরের ঈদগাহ আবাসিক (চকপাড়া) এলাকার হাফিজুল ইসলাম, প্রফেসারপাড়া মহল্লার মুহাদ্দিস এনামুল হক, একই মহল্লার মোকছেদ আলী, শিমুলতলী (গড়েরপাড়) মহল্লার ইয়াকুব আলী, উপজেলার দিওড় ইউপির দক্ষিনপাড়া গ্রামের মজনুর রহমান, কাটলা ইউপির হরিহরপুর গ্রামের মজিবর রহমান এবং ওয়ারেন্টভূক্ত ৮ জন আসামি হলেন, মজনু, সাইফুল, আইয়ূব, আব্দুল, সুজন, আতিয়ার, রমজান ও হুমায়ন।

Manual3 Ad Code

বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জামায়াতের ৬ আসামীর বিরুদ্ধে বিরামপুর থানায় গত ১৬ মার্চ নাশকতার মামলা রয়েছে। মামলার পর থেকেই তারা পলাতক ছিল।

Manual1 Ad Code

শনিবার (২৪ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৮ জন আসামিকেও আটক করা হয়েছে। ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের শনিবার দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।