১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ভোলায় গুজব প্রতিরোধে র‌্যাবের সচেতনতামূলক সভা

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
ভোলায় গুজব প্রতিরোধে র‌্যাবের সচেতনতামূলক সভা

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধিঃ
ছেলে ধরা ও গলাকাটা গুজব ঠেকাতে ভোলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানে র‌্যাবের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০জুলাই) সকালে ভোলায় র‌্যাব-৮ এর আয়োজনে শহরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পদ্মাসেতু নিয়ে গুজব ও ছেলেধরা সংক্রান্ত সচেতনতামূলক এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পেইন করেন র‌্যাব-৮ বরিশাল এর অতিরিক্ত পুলিশ সুপার মো: রইছ উদ্দিন।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব- ৮ এর সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ,ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: আজাহারুল হক, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাংবাদিক হামিদুর রহমান হাসিব,এম হেলাল উদ্দিন ,মসিউর রহমান পিংকু, আদিল হোসেন তপু, রাকিব উদ্দিন অমি প্রমুখ।

এসময় বলা হয় ‘ছেলেধরা নিছক একটি গুজব। এই গুজবে কান দিয়ে আইন হাতে তুলে নেওয়া দন্ডনীয় অপরাধ। তাই কেউ আইন হাতে তুলে নিবেন না। সন্দেহ হলে আইন শৃঙ্খলা বাহীনিকে জানানোর অনুরোধ করেন।

তিনি আরো বলেন, সারা দেশে ছেলেধরা গুজবে গণপিটুনির ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক র‌্যাব-৮ জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রচারণা চালিয়ে যাচ্ছে । তারই অংশ হিসেবে জনসচেতনতার ল্েয ভোলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রী, শিক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য র‌্যাব সর্বদা কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি বলেন, “একটি কুচক্রী মহল ‘ছেলে ধরা’ গুজব ছড়িয়ে সারা দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।

Manual2 Ad Code

গনপিটুনির নামে মানসিক প্রতিবন্ধি ও নিরীহ মানুষের উপর হামলা করা ছাড়াও অনেক সাধারণ মানুষকে হত্যা করেছে। এলাকায় অপরিচিত কাউকে দেখলে কিংবা কারো আচরণে সন্দেহ হলে তাকে গনপিটুনি না দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে এ ধরণের কোন ঘটনা ঘটলে ‘৯৯৯’ নাম্বারে কল করলেই আইন-শৃঙ্খলা বাহিনী হাজির হবে। পদ্মা সেতুতে মাথা লাগবে ও ছেলে ধরা গুজবে কান না দেয়ার জন্য ছাত্রছাত্রী, শিক ও অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।

Manual6 Ad Code