৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২০
ঝিনাইদহে ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

Manual7 Ad Code

ঝিনাইদহে ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

Manual4 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে হরিনাকুন্ডুতে ট্রাক্টর ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ নিহত হয়েছে। আজ সকালে হরিণাকুন্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার কিংশুক ইটভাটার ট্রাক্টর ট্রলি চালক শফিক মাটি আনতে হরিণাকুন্ডুর দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ট্রলি চালক শফিক ঘটনাস্থলেই মারা যায়।

Manual4 Ad Code

আহত হয় মোটর সাইকেলের চালক শাকিল হোসেন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথেই তার মৃত্যু হয়।

Manual5 Ad Code