৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারদন্ড

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২০
ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারদন্ড

Manual5 Ad Code

ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারদন্ড

Manual8 Ad Code

 

সুলতান আল একরাম ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে মাদক মামলায় আসাদুজ্জামান লিটন নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এম জি আযম এ দন্ডাদেশ প্রদাণ করেন।

এ মামলায় অপর দুই আসামীকে খালাস দেওয়া হয়েছে। দন্ডিত লিটন যশোর জেলার বেনাপোল এলাকার ধান্যখোলা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে।

Manual5 Ad Code

আদালত সুত্রে জানা যায়, ২০০৯ সালের ১২ জানুয়ারী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিনিকল এলাকা থেকে ১’শ গ্রাম হেরোইনসহ আসাদুজ্জামান ওরফে লিটনকে আটক করে পুলিশ।

Manual8 Ad Code

জিজ্ঞাসাবাদে আরো দু’জনের নাম বেরিয়ে এলে পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করে।

তদন্তকারী কর্মকর্তা ওই বছরে ০২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

Manual7 Ad Code

মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত বুধবার লিটনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদাণ করে।

এ মামলার অপর দুই আসামী ইমরান এবং জাহাঙ্গীরের দোষ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। তবে দন্ড প্রাপ্ত আসামী পলাতক রয়েছে।