১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক মুহিবুর রেজাকে সংবর্ধনা প্রদান

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২০
সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক মুহিবুর রেজাকে সংবর্ধনা প্রদান

Manual5 Ad Code

ফকির হাসান :: সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি সময়ের আয়োজন পত্রিকা, নতুন আলো নিউজ ২৪ ডঢ কম এর সুুনামগঞ্জ প্রতিনিধি মুহিবুর রেজা তালুকদার টুনু লন্ডন ভিত্তিক “আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম” এর প্রাথমিক সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

Manual6 Ad Code

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সুনামগঞ্জ পৌরবিপণীস্থ ২য় তলায় মোহনা টিভি কার্যলয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ, সহ সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক কে এম শহীদুল,নির্বাহী সদস্য লিটন খাঁন প্রমুখ।

নেতৃবৃন্দরা মুহিবুর রেজা টুনুকে অভিনন্দন জানিয়ে বলেন টুনু তার মেধা,প্রজ্ঞা ও কর্মদক্ষতা দিয়ে সুনামগঞ্জের মাটি ও অসহায় মানুষের কল্যাণে যেখানে অনাচার অত্যাচার আর নির্যাতনের ঘটনা ঘটবে তার পবিত্র কলমের কালি সব সময় সত্যর পক্ষে অবিচল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual8 Ad Code

গণমাধ্যমকর্মীরা সমাজের চোখের আয়না জাতির বিবেক তাই একজন কলম সৈনিক সব সময় দলমতের উধের্ব থেকে সাদা চোখে সংবাদ প্রচার করবে তাতে সমাজ কিংবা রাষ্ট্র উপকৃত হবে।

Manual6 Ad Code