১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০
চট্টগ্রাম পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

চট্টগ্রামের পটিয়া এলাকায় কার্ভাডভ্যানের ধাক্কায় তারিকুল আলম (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে পটিয়ার ভাইয়ার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তারিকুল আলম পটিয়া পৌরসভার গোবিন্দরখীল তালতলা এলাকার নুরুল আলমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।  পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়এসময় মোটরসাইকেল আরোহী তিনজন আহত হয়। এরমধ্যে একজনকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আহত বাকি দুইজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানান তিনি।

Manual7 Ad Code