আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-
চট্টগ্রামের পটিয়া এলাকায় কার্ভাডভ্যানের ধাক্কায় তারিকুল আলম (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে পটিয়ার ভাইয়ার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তারিকুল আলম পটিয়া পৌরসভার গোবিন্দরখীল তালতলা এলাকার নুরুল আলমের ছেলে বলে জানিয়েছে পুলিশ। পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়এসময় মোটরসাইকেল আরোহী তিনজন আহত হয়। এরমধ্যে একজনকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আহত বাকি দুইজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।