১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহ সদর হাসপাতালে গাড়ী প্রদাণ করলেন জাহেদী ফাউন্ডেশন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২০
ঝিনাইদহ সদর হাসপাতালে গাড়ী প্রদাণ করলেন জাহেদী ফাউন্ডেশন

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড রোগিদের অক্সিজেন সিলিন্ডার পরিবহণের জন্য গাড়ী প্রদাণ করা হয়েছে।

Manual5 Ad Code

 

জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার দুপুরে হাসপাতালের তত্বাবধায়কের হাতে গাড়ীর চাবি তুলে দেওয়া হয়। এর আগে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সদর হাসপাতালের তত্বাবধায়ক হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, তবিবুর রহমান লাবু, সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: জাকির হোসেন।

 

এসময় বক্তারা, কোভিড নিয়ন্ত্রনে সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান। পরে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকা মুল্যের পিকআপ ভ্যানটি হস্তান্তর করা হয়।

Manual7 Ad Code