১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২০
কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

Manual4 Ad Code

 

 

 

খোন্দকার আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর প্রতিনিধিঃ

“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এই শ্লোগানে ঝিনাইদহের কোটচাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় কন্যা শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

Manual8 Ad Code

আজ (৩০শে সেপ্টেম্বর) বুধবার সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

 

 

Manual4 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি।

 

উক্ত র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা , উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুনর রশীদ, উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার,উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল আজিজ প্রমুখ।

Manual3 Ad Code

 

আলোচনা সভার পূর্বে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।