১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীর তিস্তারপানি বৃদ্ধি, বিপাকে ১৫ টি গ্রাম

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২০
নীলফামারীর তিস্তারপানি বৃদ্ধি, বিপাকে ১৫ টি গ্রাম

Manual5 Ad Code

 

 

মোঃ রুহুল আমিন,স্টাফ রিপোর্টার (নীলফামারী):

নীলফামারীর ডিমলা তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। অতিবৃষ্টি ও উজানের ঢলে বৃহস্পতিবার (২৪-সেপ্টেম্বর) বেলা ৯টা থেকে ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

 

 

জেলার পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছচাপনী, পশ্চিম ছাতনাই, গয়াবাড়ীর একাংশে তিস্তার ভাটিতে জলঢাকার ৩টি ইউনিয়নসহ ১৫টি গ্রামের সাত হাজার পরিবারের বসতবাড়িতে পানি প্রবেশ করেছে।

 

Manual2 Ad Code

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বাড়তে শুরু করলে সন্ধ্যা ‘ছয়’ টায় তা বিপদসীমা অতিক্রম করে। রাত ‘নয়’ টায় আরও বৃদ্ধি পেয়ে ‘কুঁড়ি’ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সূত্র জানায়, অতিবৃষ্টি ও উজানের ঢলে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বাড়তে শুরু করে। বেলা ‘তিন’ টার দিকে সেখানে বিপদসীমার ‘১৩’ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

Manual2 Ad Code

 

সন্ধ্যা ‘৬’ টায় বিপদসীমা অতিক্রম করে ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় এবং রাত ৯টায় আরও ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, অতিবৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ব্যারেজ পয়েন্টে বৃহস্পতিবার সকাল ৯টায় নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণে ব্যারাজের সবকটি গেট খুলে রাখা হয়েছে।

 

Manual2 Ad Code

টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় আমার ইউনিয়নের প্রায় সাত থেকে আটটি গ্রাম বন্যার ঝুঁকিতে রয়েছে।

 

Manual5 Ad Code

এসব গ্রামের পরিবারগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং সব সময় মনিটরিং করা হচ্ছে যা যা প্রয়োজন হয় আমরা তার ব্যবস্থা করতেছি।