১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শুক্র-শনিবার বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায়

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২০
শুক্র-শনিবার বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায়

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা খুলশী ছাড়াও হাটহাজারীর বেশ কিছু এলাকায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এবং শনিবার (২৬ সেপ্টেম্বর) বেশ অনেকটা সময়জুড়ে বিদ্যুৎ থাকবে না। সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুৎবিহীন থাকবে।

 

উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়েছে।

 

 

চট্টগ্রাম মহানগরীর যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে খুলশীর যে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—শুক্রবার, ২৫ সেপ্টেম্বর—সকাল ৭ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ, খুলশীর আওতাধীন ফিডার নং এইচ ১৩ (রেলওয়ে) এর আওতায় পাহাড়তলী রেলওয়ে স্টেশন, ওয়ার্কশপ, স্টোর ও আশপাশ এলাকা।

 

Manual1 Ad Code

হাটহাজারীর যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে—
শনিবার, ২৬ সেপ্টেম্বর— সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।বিক্রয় ও বিতরণ বিভাগ হাটহাজারীর আওতাধীন ফতেয়াবাদ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ফতেয়াবাদ ১১ কেভি ফিডার নং – এফ/১, এফ/২ এবং এফ/৩-এর আওতাধীন শিকারপুর, বটতলী, আমানবাজার, বড়দিঘির পাড়, চৌধুরী হাট, স্টেশন রোড, ছড়ারকুল, সন্দ্বীপ কলোনী, ফতেয়াবাদ, খন্দকিয়া, লালিয়ারহাট, সেকান্দার কলোনী ও আশপাশের এলাকাসমূহ।

 

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

শনিবার, ২৬ সেপ্টেম্বর— সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।বিক্রয় ও বিতরণ বিভাগ হাটহাজারীর আওতাধীন হাটহাজারী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার নং- এইচ/২ ও এইচ/৪-এর আওতাধীন জোবরা, মেখল রোড, ১১ মাইল, ফতেপুর, মদনহাট, আলীপুর, ফটিকা, মীরের হাট, বড়ুয়া পাড়া, মীরের খীল, মেডিকেল গেইট, আলমপুর ও এর আশপাশের এলাকাসমূহ।

 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।