৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহুল আমিনের ব্যতিক্রম কর্মসূচি

admin
প্রকাশিত জুলাই ২১, ২০১৯

Manual8 Ad Code

Manual3 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলোচিত নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবার ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছে। ব্যতিক্রমী এ কর্মসূচির নাম দেওয়া হয় গ্রীন-৫০। এ কর্মসূচির আওতায় সম্পূর্ণ নিজস্ব উদ্দ্যেগে উপজেলার ৭৫ টিরও বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ৫০ টি করে গাছের চারা রোপণ করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১ টার মধ্যেই এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যদের সহযোগীতায় পালন করা হয় রুহুল আমিনের এ ব্যতিক্রম কর্মসূচি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, নির্মল প্রাকৃতিক

Manual7 Ad Code

Manual5 Ad Code

পরিবেশ গড়ে তুলতে ফলজ, বনজ ও ঔষুধি গাছ রোপন করতে হবে। এ লক্ষ্যে নিজেই উদ্দ্যেগ নিয়ে গ্রীন-৫০ কর্মসূচির নামকরণে একযোগে আজ ৭৫টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আম, কামরাঙা, চালতা, নিম, জাম, কড়ই, সফেদাসহ প্রায় ১৪ প্রজাতির গাছ রোপণ করা হয়। তিনি এ কর্মসূচি সুন্দরভাবে পালন করার জন্য সকল সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য প্রত্যেকেই বেশি করে বৃক্ষ রোপন করার আহ্বান জানান।