১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় লাশ কাটা ঘরের বিভিন্ন সরঞ্জাম

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২০
ঝালকাঠিতে তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় লাশ কাটা ঘরের বিভিন্ন সরঞ্জাম

Manual5 Ad Code

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ-

Manual8 Ad Code

লাশকাটা ঘর শুনলেই ভয়ে সাধারণ মানুষ আশপাশেও যেখানে যায় না। কিন্তু সেই লাশকাটা ঘরেই যদি চুরির ঘটনা ঘটে? আর এমন অবাক করা ঘটনাটি ঘটেছে ঝালকাঠিতে।

 

ঝালকাঠি সদর হাসপালের লাশকাটা ঘরটি শহরের ব্রাকমোড় এলাকায় অবস্থিত। ১১/০৯/২০২০ইং তারিখ শুক্রবার সকালে বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়।

 

লাশকাটা ঘরের দায়িত্বরত পলক ডোম জানান, গত দেড়মাস পরে আজ লাশকাটা ঘরে যান তিনি। সকালে একাটি মরদেহ ময়নাতদন্তের জন্য লাশকাটা ঘরে আনা হয়।

 

Manual6 Ad Code

কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় দরজা ভাঙা। ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুড়ি ও কুড়ালসহ সব সরঞ্জামই চোর চুরি করে নিয়ে গেছে।

 

এব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুয়াল হাসান বলেন, লাশকাটা ঘরে চুরির ঘটনা বিস্ময়কর।

 

Manual6 Ad Code

এখানে ভয়েও সাধারণ মানুষ ঢোকেনা। সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার সকালে একটি মরদেহ আনা হয়েছে।

Manual1 Ad Code

 

সরঞ্জাম চুরি হওয়ায় ময়নাতদন্তের কাজ করতেও এখন হিমশিম খেতে হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।