২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

পাবনা জেলা পুলিশ কর্তৃক র‍্যাব সদস্যদের নিকট হতে ছিনতাই হওয়া পিস্তল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২০
পাবনা জেলা পুলিশ কর্তৃক র‍্যাব সদস্যদের নিকট হতে ছিনতাই হওয়া পিস্তল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

মো: ইয়াছিন শেখ,ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ- 

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে র‍্যাব-১২, সিপিসি-২ এর ০৩ জন সদস্য সাদা পােশাকে পাবনা জেলার ফরিদপুর থানাধীন সাভার গ্রামের জনৈক নুরুজ্জামান এ বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদক দ্রব্য (ইয়াবা) উদ্ধার করতে যায়।

Manual8 Ad Code

 

মাদক উদ্ধার করতে গেলে মাদক বিক্রেতা ও সাের্সসহ ০৬ জন দুষ্কৃতিকারী র‍্যাব সদস্যদের মধ্য হতে ০১ জনের নিকট হতে ০১ (এক) টি পিস্তল জোরপূর্বক ছিনতাই করে ২টি মােটরসাইকেল যােগে দুস্কৃতিকারীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায় ।

 

পরবর্তীতে পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের বিভিন্ন ইউনিট ও র‍্যাব সদস্যগণসহ সম্ভাব্য এলাকাসমূহে সারাদিন ব্যাপী যৌথ অভিযান পরিচালনা করে।

Manual3 Ad Code

 

অদ্য সকাল ১১.৩০ ঘটিকা হতে রাত্রি আনুমানিক ১৯.৪৫ ঘটিকা পর্যন্ত প্রায় ৮ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে পাবনা জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্স ফরিদপুর থানাধীন রুহুলদহ হঠাৎপাড়া গ্রামের মসজিদের পার্শ্বে হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি পিস্তল, ম্যাগাজিনসহ ০৭ রাউন্ড গুলি এবং ০১ জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করে।