মো: ইয়াছিন শেখ,ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ-
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে র্যাব-১২, সিপিসি-২ এর ০৩ জন সদস্য সাদা পােশাকে পাবনা জেলার ফরিদপুর থানাধীন সাভার গ্রামের জনৈক নুরুজ্জামান এ বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদক দ্রব্য (ইয়াবা) উদ্ধার করতে যায়।
মাদক উদ্ধার করতে গেলে মাদক বিক্রেতা ও সাের্সসহ ০৬ জন দুষ্কৃতিকারী র্যাব সদস্যদের মধ্য হতে ০১ জনের নিকট হতে ০১ (এক) টি পিস্তল জোরপূর্বক ছিনতাই করে ২টি মােটরসাইকেল যােগে দুস্কৃতিকারীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায় ।
পরবর্তীতে পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের বিভিন্ন ইউনিট ও র্যাব সদস্যগণসহ সম্ভাব্য এলাকাসমূহে সারাদিন ব্যাপী যৌথ অভিযান পরিচালনা করে।
অদ্য সকাল ১১.৩০ ঘটিকা হতে রাত্রি আনুমানিক ১৯.৪৫ ঘটিকা পর্যন্ত প্রায় ৮ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে পাবনা জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্স ফরিদপুর থানাধীন রুহুলদহ হঠাৎপাড়া গ্রামের মসজিদের পার্শ্বে হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি পিস্তল, ম্যাগাজিনসহ ০৭ রাউন্ড গুলি এবং ০১ জোড়া হ্যান্ডকাপ উদ্ধার করে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।