২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কানাইঘাটে ভূয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২০
কানাইঘাটে ভূয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

Manual1 Ad Code

ইফতেখার আলম চৌধুরী,কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ

কানাইঘাটের সড়কের বাজারে এক ভূয়া ডাক্তারকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual7 Ad Code

 

স্থানীয় লোকজন জানান, সড়কের বাজারে ভিলেজ ফর হেলথ্ মেডিকেল হল নামে চেম্বার খোলে কোন ধরনের মেডিকেল ডাক্তারি সার্টিফিকেট ছাড়া বিভিন্ন রোগের অভিজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন, এস.এ এনাম নামে একজন ভূয়া ডাক্তার।

 

Manual2 Ad Code

এমন সংবাদের প্রেক্ষিতে আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছকে নিয়ে কথিত ডাক্তার এস.এম এনাম হোসেন মুজাক্কির এর চেম্বারে যান।

 

এ সময় এনামকে তার চিকিৎসা সনদপত্র দেখানোর জন্য ইউএনও বারিউল করিম খান বললেও তিনি তার কোন ডাক্তারী সনদপত্র দেখাতে পারেন নি।

 

Manual7 Ad Code

এ ঘটনায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ২০১০ইং সনের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল আইনে ভূয়া ডাক্তার এস.এম এনাম হোসেন মুজাক্কিরকে মামলা দায়েরের মাধ্যমে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

স্থানীয়রা জানিয়েছেন, ভূয়া ডাক্তার এস.এম এনাম হোসেন মুজাক্কির দীর্ঘদিন থেকে সড়কের বাজারে চেম্বার খোলে এলাকার অসংখ্য রোগীকে চিকিৎসা দিয়ে আসছেন।

 

Manual1 Ad Code

এ ধরনের প্রতারক ও ভূয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করার দাবী জানিয়েছেন তারা। এছাড়াও একই দিনে সড়কের বাজারে অভিযান চালিয়ে একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা।

 

আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা যে খানে অসহায়, তখন জামাত শিবিরের ক্যাডার রা স্বাধীন বাংলার মাঠিতে দাপিয়ে বেড়ায় এবং চিকিৎসক নামের বেঈমানি করে, তা কখনো মানিনিয়ে যায় না। ধন্যবাদ উপজেলা প্রশাসনকে এই মহতি কাজের জন্য।