১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে পাঁচ ভুয়া ডাক্তার আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২০
বরিশালে পাঁচ ভুয়া ডাক্তার আটক

Manual2 Ad Code

 

মোঃ সিরাজুল হক (রাজু),বরিশাল থেকেঃ-

 

প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়াই ভুয়া ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষের শরীরে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করায় ৫ প্রতারককে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ। পাশাপাশি কিছু ভ্যাকসিনও উদ্ধার করা হয়েছে প্রতারকদের অফিস থেকে।

 

সোমবার (৩১ আগস্ট) দুপুরে নগরীর শের-ই বাংলা সড়ক থেকে তাদের আটক করা হয়।

 

Manual5 Ad Code

আটককৃতরা হলেন- মূলহোতা আল-আমিন বাপ্পি, তার সহযোগী ইমতিয়াজ, সাব্বির, সম্পা ও রিম্পা।

Manual5 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে অভিযান পরিচালনকারী এসআই মহিউদ্দিন জানান, ভুয়া ডাক্তার ও নার্স পরিচয়ে বরিশালের বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বাসায় গিয়ে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদানের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হলে এই ৫ প্রতারককে আটক করা হয়।

Manual8 Ad Code

 

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মূলহোতা আল আমিন বাপ্পীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকিদের ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

 

Manual1 Ad Code

এই ৫ প্রতারক এখন পর্যন্ত ৬০০ ব্যক্তির শরীরে ভ্যাকসিন প্রদান করেছেন বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।