১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

মহাদেবপুরে ২ হাজার ১০৯ মেট্রিক টন ধান-চাল মজুদের দায়ে ২ লক্ষ টাকা জরিমান

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২০
মহাদেবপুরে ২ হাজার ১০৯ মেট্রিক টন ধান-চাল মজুদের দায়ে ২ লক্ষ টাকা জরিমান

Manual3 Ad Code

 

নাইম,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে জেকে রাইস মিলে দুই হাজার ১০৯ মেট্রিক টন ধান-চাল মজুদের অপরাধে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার দোহালী এলাকায় এ অভিযান পরিচলানা করে জয়পুরহাট র‌্যাব-৫।

Manual2 Ad Code

 

র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদে উপজেলার দোহালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

Manual2 Ad Code

 

সেখানে জেকে রাইস মিলে অভিযান চালিয়ে এক হাজার ২৪৭ দশমিক ৭৫০ মেট্রিক টন চাল ও ৮৬১ দশমিক ৫০ মেট্র্রিক টন ধান মজুদ পাওয়া গেছে। যা পণ্যের উৎপাদন, আহরণ, সরবরাহ ও সংরক্ষণের অপরাধের পরিপন্থি।

Manual3 Ad Code

 

পরে ভ্রামমান আদালতে জেকে রাইস মিল এর মালিক যুগোল কিশোর গুপ্তকে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

Manual3 Ad Code