১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

স্বামীসহ করোনায় আক্রান্ত দক্ষিণ সুনামগঞ্জের ইউএনও

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২০
স্বামীসহ করোনায় আক্রান্ত দক্ষিণ সুনামগঞ্জের ইউএনও

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

ফকির হাসান :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী (৩৪) ও তার স্বামী নাহিদ হাসান রিংকু (৩৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Manual1 Ad Code

 

ইউএনওর করোনা আক্রান্তের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।

 

তিনি জানান, জ্বরসহ করোনার উপসর্গ থাকায় সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার স্বামীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সিলেট শাবিপ্রবির ল্যাবে পাঠানো হয়।

 

মঙ্গলবার রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ইউএনও জেবুন নাহার শাম্মী ও তার স্বামী নাহিদ হাসান রিংকু বর্তমানে সরকারি বাসভবনেই হোম আইসোলেশনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।