১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর শোকর‌্যালী করে আ.লীগের অনুষ্ঠানে অংশগ্রহণ

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২০
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর শোকর‌্যালী করে আ.লীগের অনুষ্ঠানে অংশগ্রহণ

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

সাইফুল ইসলাম,শরীয়তপুর প্রতিনিধি:-

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি শেখ আব্দুস সালাম ও সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকারের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।

Manual1 Ad Code

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শরীয়তপুর শিল্পকলা একাডেমীর সামনে থেকে সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে সংগঠনের সহ-সভাপতি এমএ ছালাম সরদার, যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাত পাহাড়, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, হুমায়ুন কবির সোহাগ খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলমগীর চৌকিদার, সহ-স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক জুয়েল সরদার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী শোক র‌্যালী করে অনুষ্ঠানে অংশগ্রহণ।

Manual1 Ad Code

 

জানা যায়, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারীর নেতৃত্বে ৩নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে।

 

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।

 

শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।

 

Manual4 Ad Code

এছাড়াও শরীয়তপুরে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ঢাকায় যাওয়া পথে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

 

বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী, উপদেষ্টা আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল, সাধারন সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জল, সদস্য ফারুক আহমেদ তালুকদার, অ্যাডভোকেট আলমগীর মুন্সী, পৌরসভার সভাপতি এম.এম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আমির হোসেন খান, সদর উপজেলার সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর প্রমূখ।

 

এ ব্যাপারে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি শেখ আব্দুস সালাম ও সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকার বলেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করতে পারায় জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে দলের সকল কর্মকান্ডে তাদের পাবো বলে আশা প্রকাশ করছি।