৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণঃ

প্রকাশিত আগস্ট ২৪, ২০২০
ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণঃ

Manual8 Ad Code

ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণঃ

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর  ইউনিয়নের অনন্তপুর গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে অপহরণ করে ধর্ষণ করায় থানায় ধর্ষণ ও অপহরণ মামলা হয়েছে।ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

 

 

আটককৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে হুমায়ুন কবীর (২৫) এবং একই ইউনিয়নের আজোয়াটারী ব্যাপারীটারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শামীম হোসেন সুজন (২৮)।

 

ধর্ষনের স্বীকার ঐ কিশোরীর বাবা রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় আটক ২ যুবকসহ একই ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের আব্দুল মজিদের ছেলে আলামিন (২৪) একই উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের মৃত মনছুর রহমানের ছেলে একরামুলের নামে নারী-শিশু আইনে মামলা দায়ের করেছে।

 

 

Manual6 Ad Code

পুলিশ জানায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের ওই কিশোরীর সাথে একই ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামের আবু-বক্কর সিদ্দিকের ছেলের হুমায়ুন কবিরের সঙ্গে প্রায় দুই মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। হুমায়ুন কবির কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বিয়ের কথা বলে কৌশলে তাঁর সঙ্গী সুজনকে পাঠিয়ে কিশোরীকে উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের একরামুলের বাড়ীতে নিয়ে আসে। পরে আলামিন ও শামিম হোসেন সুজনের সহযোগিতায় প্রেমিক হুমায়ুন কবির ও বাড়িওয়ালা একরামুল কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণ করে।

 

তার পরের দিন শুক্রবার ওই কিশোরীর বাবা মেয়েকে কোথায় খুঁজে না পেয়ে বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। নিখোঁজের ৩ দিন পর শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১২টায় ধর্ষক একরামুল হকের বাড়ী থেকে ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে। রবিবার ওই কিশোরীকে ফুলবাড়ী থানায় নিয়ে আসলে অসুস্থ থাকার কারণে তাকে ফুলবাড়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উদ্ধারকৃত মেয়ের মুখে অপহরণ ও ধর্ষণের বর্ণনা শুনে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী ও ধর্ষণকারী দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

Manual3 Ad Code

কিশোরীর বাবা জানান, আমার মেয়েটা নবম শ্রেণীতে পড়ে। যারা আমার মেয়ের সর্বনাশ করেছে আমি তাদের উপযুক্ত বিচার চাই।

Manual7 Ad Code

 

ঘটনার ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মেয়ের বাবা বাদী হয়ে আটক দুই যুবকসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ মামলার দায়ের করেছে এবং বাকি দুই জন আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম প্রতিনিধি

মোবাইল নংঃ ০১৭১০৫৮৩৫০৯