৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

মাধবপুরে নানা বাড়ি বিয়ের অনুষ্টানে গিয়ে লাশ হল শিশু লামিয়া

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২০
মাধবপুরে নানা বাড়ি বিয়ের অনুষ্টানে গিয়ে লাশ হল শিশু লামিয়া

Manual8 Ad Code

 

মোঃ জাকির হোসেন মাধবপুর প্রতিনিধিঃ-

নানার বাড়িতে একটি বিয়ের অনুষ্টানে গিয়ে খেলা করার সময় লামিয়া আক্তার (৬) নামে এক শিশু অটোরিক্সা ও গাছের মধ্য চাপা পড়ে ঘটনাস্থলে মারা গেছে।

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী শিয়ালউড়ি গ্রামের রাস্তায় শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এঘটনা ঘটে। নিহত লামিয়া পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের আশিক মিয়ার মেয়ে।

Manual5 Ad Code

 

গ্রামবাসী সুত্র জানা যায়,হরষপুর গ্রামের আশিক মিয়া ও পাপিয়া সুলতানা পুতুল দম্পতির ছোট মেয়ে লামিয়া আক্তার(৬) শিয়ালউড়ি গ্রামের নানা আব্দুর রশিদ মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্টান যায়। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় লামিয়া বাড়ির পাশ্বে আরো বাচ্ছাদের নিয়ে খেলা করছিল।

 

Manual4 Ad Code

এসময় অটোরিক্স চালক অটোরিক্সা টি ঘুরাতে গেলে লামিয়া অটোরিক্সা ও একটি গাছের মধ্যে খান আটকা পড়ে চাপা খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান খবর পাওয়ার পর কাশিম নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ

 

Manual2 Ad Code

মোর্শেদ আলম জানান,দুর্ঘটনায় নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বোবরার (১৬ আগস্ট) সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code